অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে মাস্ক, স্টিফেন মিলার ও বড় করপোরেশনের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা ডেমোক্র্যাটদের ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ডেলাপের জোড়া গোলে ফরেস্টের কাছে হার, টানা তৃতীয় ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা
হোম › বাংলাদেশ › ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 8
ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মো. মাসুদকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। তিনি জানান, মাদকসহ গ্রেপ্তারের খবর পাওয়ার পর শনিবার রাতে উপজেলা যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকবিরোধী অবস্থান ও দলীয় শৃঙ্খলা রক্ষায় বহিষ্কারের এ সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

লিংক কপি হয়েছে ✓
নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ◷ ২৮ মিনিট আগে ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৬ ঘণ্টা ৩৯ মিনিট আগে কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৬ ঘণ্টা ৪১ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৬ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে