অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › বাংলাদেশ › যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৯ নভেম্বর, ২০২৬ 15
যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা ও বর্তমানে শার্শা উপজেলার নাভারণের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।

যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, রোববার (৮ নভেম্বর) শার্শার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।

ঘটনার পর থেকে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার নাভারণ থেকে সন্দেহভাজন দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

লিংক কপি হয়েছে ✓