অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › বাংলাদেশ › নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ নভেম্বর, ২০২৬ 13
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর শাংগৈল - শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতের সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার মহিষবাতান এলাকায় এনায়েতপুর তৈলের পাম্প-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণ, কী ধরনের যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং মোট কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓