অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › অর্থনীতি › অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০১ এএম, ০৯ নভেম্বর, ২০২৬ 46
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

দেশে অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরের ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে তা ৯ দশমিক ৮৯ শতাংশে উঠেছে।

এক মাসের ব্যবধানে সার্বিক হার কমলেও গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি এখনো বেশি। ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

গ্রামাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, শহরাঞ্চলে ৮ দশমিক ২৫ শতাংশ। দুই এলাকাতেই খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।

একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ফলে মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম হারে বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ রয়ে গেছে।

রাজধানীর কারওয়ান বাজার (প্রতীকী ছবি)। ছবি: mohigan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

লিংক কপি হয়েছে ✓