অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে মাস্ক, স্টিফেন মিলার ও বড় করপোরেশনের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা ডেমোক্র্যাটদের ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ডেলাপের জোড়া গোলে ফরেস্টের কাছে হার, টানা তৃতীয় ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা
হোম › অর্থনীতি › পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 51
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার (৯ নভেম্বর)। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বেলা ১১টায় এ সভা হবে। সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আজকের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি প্রাথমিক মজুরি প্রস্তাব দেবেন।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার জানিয়েছেন, গত কয়েক দিনে শ্রমিকনেতাদের ১২টি জোট, ৬০টি ফেডারেশন ও কারখানা পর্যায়ের ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার প্রাথমিক প্রস্তাব দেওয়া হবে, বিস্তারিত প্রস্তাব পরে। নিম্নতম মজুরি ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব করা হবে বলে জানান তিনি।

তবে মালিকপক্ষ আজ প্রস্তাব দেবে কি না, তা নিশ্চিত নয়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গত সপ্তাহের তুলনায় বিক্ষোভ কমে আসায় মালিকেরা কারখানা চালাতে চান; তবে সোমবারের সভায় প্রস্তাব দেবেন কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

গত বুধবার মজুরি বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়। অর্থাৎ ডিসেম্বরের মজুরি জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা, এরপর ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে সরকার।

প্রথম সভার পর শ্রম অসন্তোষ পরিস্থিতির উন্নতি হলেও তা পুরোপুরি কাটেনি। রোববারও সাভার-আশুলিয়ায় কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় ৩০টি কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৩৮টি কারখানা ছুটি দেওয়া হয়।

বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা। ফাইল ছবি: Tareq Salahuddin / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)

লিংক কপি হয়েছে ✓
দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ◷ ৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম ◷ ৬ ঘণ্টা ৫৯ মিনিট আগে তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির ◷ ৭ ঘণ্টা ৫ মিনিট আগে অগ্রণী ব্যাংকে টাকা রেখে হিসাবই পাচ্ছেন না ৩১৫ গ্রাহক, ৩০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন অগ্রণী ব্যাংকে টাকা রেখে হিসাবই পাচ্ছেন না ৩১৫ গ্রাহক, ৩০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ◷ ৮ ঘণ্টা ৩০ মিনিট আগে ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক ◷ ১ দিন আগে পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ ◷ ২ দিন আগে