অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে শরণার্থীদের স্ট্যাটাস বাতিলের বিরুদ্ধে আপিলের সময় কমে ১০ দিন H-1B ভিসা নবায়নের নিয়মে কঠোর পরিবর্তনের প্রস্তাব, নতুন করে যাচাইয়ের মুখে বিদেশি কর্মীরা বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের নতুন সংকেত, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, নিউইয়র্ক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর
হোম › বাংলাদেশ › দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ এএম, ১৪ অক্টোবর, ২০২৬ 3
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান

মামুন রণবীর

নেত্রকোণা জেলা প্রতিনিধি


আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ এ নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কর্মপন্থা দেখানো হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।


দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মজিবুর রহমান মহড়া পরিচালনা করেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।


এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল নিয়ে বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।


এই আয়োজনে অতিথিরা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করতে হবে। সম্মিলিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব। এজন্য ব্যক্তি, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।