অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › আন্তর্জাতিক › পোল্যান্ডের ক্রাকোর ঐতিহাসিক চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, পরে হামলাকারীর বাড়িতে আরও ৩ মরদেহ

পোল্যান্ডের ক্রাকোর ঐতিহাসিক চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, পরে হামলাকারীর বাড়িতে আরও ৩ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৭ নভেম্বর, ২০২৬ 64
পোল্যান্ডের ক্রাকোর ঐতিহাসিক চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, পরে হামলাকারীর বাড়িতে আরও ৩ মরদেহ
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

পোল্যান্ডের ক্রাকো শহরের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে পর্যটকে ভরা চত্বরটিতে এ হামলা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

কর্তৃপক্ষ জানায়, ২৫ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী গাড়ি চালিয়ে চত্বরের কয়েকটি জায়গায় থামেন এবং প্রতিটি স্থানে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান। তাঁর পরনে ছিল সামরিক ইউনিফর্মের মতো পোশাক। পুলিশ গুলি করে তাঁকে থামায় এবং হেফাজতে নেয়; পরে তাঁর অস্ত্রোপচার হয়েছে। জব্দ করা গাড়ি থেকে আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, হামলাকারী সামরিক বাহিনীর সদস্য নন।

নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাঁদের অন্তত তিনজন পোল্যান্ডের নাগরিক এবং একজন যুক্তরাজ্যের নাগরিক। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন, যাঁদের একজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, হামলাকারীর বাড়িতে আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে—দুজন নারী ও একজন পুরুষ। তাঁরা সম্ভবত তাঁর ঘনিষ্ঠ পরিবারের সদস্য। টাস্ক এ ঘটনাকে ‘এই ট্র্যাজেডির পরের অধ্যায়’ বলে বর্ণনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ব্যক্তি পোল্যান্ডের নাগরিক এবং ‘অত্যন্ত উগ্র’ ও ‘কট্টর জাতীয়তাবাদী’ মতাদর্শে প্রভাবিত ছিলেন। এ হামলায় একাধিক ব্যক্তি জড়িত থাকার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। অস্ত্রগুলো তিনি বাড়ি থেকে এনেছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে।

হতাহতের ঘটনায় ক্রাকোর মেয়র লুকাশ গিবালা আগামী বুধবার পর্যন্ত শহরে শোক ঘোষণা করেছেন।

ফাইল ছবি: ক্রাকোর মেইন মার্কেট স্কয়ার — Ingo Mehling / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

লিংক কপি হয়েছে ✓
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট ◷ ১ দিন আগে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে ◷ ১ দিন আগে ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসিত প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা গৃহবন্দী, নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসিত প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা গৃহবন্দী, নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা ◷ ১ দিন আগে সরকার গঠনের পথে আইজেনকট, ৬৭ এমপির সমর্থনে পিছিয়ে পড়লেন নেতানিয়াহু সরকার গঠনের পথে আইজেনকট, ৬৭ এমপির সমর্থনে পিছিয়ে পড়লেন নেতানিয়াহু ◷ ২ দিন আগে নেতানিয়াহুকে সরাতে আইজেনকটের পাশে আরব দলগুলো, ইসরায়েলে নতুন জোটের হিসাব নেতানিয়াহুকে সরাতে আইজেনকটের পাশে আরব দলগুলো, ইসরায়েলে নতুন জোটের হিসাব ◷ ২ দিন আগে ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প ◷ ২ দিন আগে