অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, ৩০ হাজার টাকার বেশি প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে মাস্ক, স্টিফেন মিলার ও বড় করপোরেশনের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা ডেমোক্র্যাটদের ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ডেলাপের জোড়া গোলে ফরেস্টের কাছে হার, টানা তৃতীয় ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা
হোম › বাংলাদেশ › নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 6
নোয়াখালী সদর কোর্ট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালী সদর কোর্টের সার্বিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক শৃঙ্খলা ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ক্রাইম ম্যানেজমেন্ট সফিজুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) তিনি নোয়াখালী সদর কোর্ট পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার, মালখানা ও সংরক্ষিত রেকর্ডপত্র সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কোর্টের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল রাখা, গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের ইনস্পেকশন বুকে স্বাক্ষর করেন।

এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদর কোর্টে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার, সুবর্ণচরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ◷ ২৮ মিনিট আগে ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৬ ঘণ্টা ৩৯ মিনিট আগে কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৬ ঘণ্টা ৪১ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৬ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৬ ঘণ্টা ৫৮ মিনিট আগে