অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর; দিনেই সরানো হলো ডিসি-এসপি

লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর; দিনেই সরানো হলো ডিসি-এসপি

ঢাকা | প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৫ নভেম্বর, ২০২৬ 52
লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর; দিনেই সরানো হলো ডিসি-এসপি
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে পুলিশের ব্যারিকেড ভাঙা, যানবাহন ও স্থাপনায় ভাঙচুর এবং সড়কে আগুন দিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। একই দিনে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে ঢুকতে থাকেন। বেলা ১১টার পর কয়েকটি মিছিল শহরের লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। পরে তাঁরা ব্যাংকপাড়ায় দীর্ঘদিন তালাবদ্ধ থাকা দলের জেলা কার্যালয়ে যান। মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের কারও কারও মাথায় হেলমেটও দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিছিলকারীরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন এবং এপিসির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ লিখে দেন। লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলকও ভাঙা হয়। সরকারি কলেজের ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। একটি সুপারশপের কাচও ভাঙা হয়।

পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। দোকানপাট বন্ধ হয়ে যায়, শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

শহরে পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও মিছিল ঠেকাতে তাদের তেমন তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রথম আলো।

এর মধ্যেই রোববার জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি করা হয়েছে। এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে আনা হয়েছে। প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগের রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি ঘিরে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কর্মসূচি এবং ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’ ঘোষণা করেছে নিষিদ্ধ দলটি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ৪ ঘণ্টা ২ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৯ ঘণ্টা ৩২ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৯ ঘণ্টা ৫২ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ১০ ঘণ্টা ৫৬ মিনিট আগে