মৌলভীবাজারে বিড়াল প্রকৃতির দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার
উপজেলা থেকে দুটি বিড়াল প্রকৃতির মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন বিট ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান) এর সদস্যরা উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, কাদিপুর ইউনিয়নের একটি এলাকায় শাবক দুটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচার এর সদস্যদের কাছে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে শাবক দুটির অবস্থান নিশ্চিত করেন এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করেন।
সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচার এর বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমের সমন্বয়কারী ইব্রাহিম মিয়া বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের সহযোগিতায় বিড়াল প্রকৃতির মেছো বাঘের শাবক দুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বাচ্চা গুলো রেসকিউ সেন্টারে নিয়ে আশা হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা শাবক দুটিকে সুস্থ ও উপযুক্ত পরিবেশ বিবেচনা করে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।
মাহিদুল ইসলাম
মৌলভীবাজার
১৫ নভেম্বর ২০২৬






