Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘হাসিনা পাসপোর্টের আবেদনই করেননি’, বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সংসদে আলোচনা চেয়ে বিরোধী দলের নোটিশ কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই মাসের ব্যবধানে ফের এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি, আইনজীবীর চিঠি পেয়েছে দিল্লি হাইকমিশন কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ টানা দ্বিতীয় দিন ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে
হোম › রাজনীতি › মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সংসদে আলোচনা চেয়ে বিরোধী দলের নোটিশ

মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সংসদে আলোচনা চেয়ে বিরোধী দলের নোটিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 32
মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সংসদে আলোচনা চেয়ে বিরোধী দলের নোটিশ
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। সোমবার (৯ নভেম্বর) সংসদ অধিবেশনের শুরুর দিন কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে এ নোটিশ দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

নোটিশে বলা হয়, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এ চুক্তি দেশের পানি নিরাপত্তা, পরিবেশ এবং কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িত। ন্যায্য ও টেকসই ব্যবস্থা না হলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে তীব্র পানিসংকট দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে কৃষি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ, নদীর নাব্যতা ও সুন্দরবনে।

মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন বা নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতের সঙ্গে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশের ভেতরে পানি ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়েছে নোটিশে।

গঙ্গা চুক্তি ছাড়াও পোশাক খাতের শ্রমিক অসন্তোষ ও জ্বালানিসংকট নিয়ে ১৪৭ বিধিতে এবং সারসংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দিয়েছে বিরোধী দল। সংসদে জামায়াতের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিরোধী দল জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সংকট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি নিয়েও তারা নোটিশ দেবে। ১৪৭ বিধির নোটিশ গৃহীত হলে সংসদে সাধারণত এক ঘণ্টা সাধারণ আলোচনা হয়; সময় নির্ধারণ করেন স্পিকার।

জাতীয় সংসদ ভবন ও ফারাক্কা ব্যারেজ (ফাইল ছবি)। ছবি: MD SAIFUL AMIN ও Pinakpani / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

লিংক কপি হয়েছে ✓
‘হাসিনা পাসপোর্টের আবেদনই করেননি’, বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব ‘হাসিনা পাসপোর্টের আবেদনই করেননি’, বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব ◷ ৫২ মিনিট আগে কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই মাসের ব্যবধানে ফের এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই মাসের ব্যবধানে ফের এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ◷ ১ ঘণ্টা ৭ মিনিট আগে শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি, আইনজীবীর চিঠি পেয়েছে দিল্লি হাইকমিশন শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি, আইনজীবীর চিঠি পেয়েছে দিল্লি হাইকমিশন ◷ ১ ঘণ্টা ৭ মিনিট আগে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী ◷ ৯ ঘণ্টা ২ মিনিট আগে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চাইলেন শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চাইলেন শেখ হাসিনা ◷ ১৬ ঘণ্টা ৩ মিনিট আগে সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ◷ ১৭ ঘণ্টা ১৩ মিনিট আগে