Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ টানা দ্বিতীয় দিন ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে কুড়িগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ইয়াবা ও চোরাচালানের মালামালসহ আটক ১ যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিবেচনায় নেই লাবুশেন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী
হোম › বাংলাদেশ › মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 9
মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

৯ নভেম্বর সোমবার রাতে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার প্রত্যয়ে কুড়িগ্রামের রাজারহাটে উদ্বোধন করা হয়েছে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। শান্তিনগর যুব সমাজের আয়োজনে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। শুধু ক্রিকেট নয়, প্রতিটি ইতিবাচক ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তাই এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আয়োজকদের এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব তানজিলা তাসনিম, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুনুর রশীদ, অফিসার ইনচার্জ, রাজারহাট থানা,

রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, রাজারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী, মোঃ জাকির হোসেন খান, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের সাঃ সম্পাদক মোঃ নিজামুল ইসলাম নাসিম, রাজারহাট উপজেলা যুবদল নেতা মোঃ আসাদুর রহমান শিমু, মোঃ নুর আলম, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খোকন, চাকিরপশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান টিটু, টি আর মোটর্স এর সত্ত্বাধিকারী বিএনপি নেতা মোঃ রাহেনুল ইসলাম, রাজারহাট সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম, বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আমিনুর রহমান, বিদ্যানন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হযরত আলী, ছাত্রদল সদস্য নুহিন, জাহেদুল সহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নুর ইসলাম, প্রধান শিক্ষক, চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠান পরিচালনা করেন শুভ, মোঃ এনামুল হক শামীম, প্রধান শিক্ষক, রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুল।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আল-মিজান মাহিন, জুলাই যোদ্ধা ও সদস্য, রাজারহাট উপজেলা ছাত্রদল।

রাত্রিকালীন এ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয় তরুণ ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

লিংক কপি হয়েছে ✓
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ ◷ ১ ঘণ্টা ৪১ মিনিট আগে শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ◷ ১ ঘণ্টা ৪২ মিনিট আগে দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা ◷ ১ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ◷ ২ ঘণ্টা ৩৭ মিনিট আগে নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ ◷ ৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে