Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ টানা দ্বিতীয় দিন ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে কুড়িগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ইয়াবা ও চোরাচালানের মালামালসহ আটক ১ যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিবেচনায় নেই লাবুশেন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ

কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 6
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নবজাতকের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে সামাজিক কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত সমাবেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট (স্বাস্থ্য) ফার্স্ট সেক্রেটারি সামান্থা ডিগনাম।

বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, এমএনসিএএইচ-এর হেলথ ম্যানেজার ডা. দেওয়ান মোঃ এমদাদুল হক, এমএনএইচ অ্যান্ড এইচআইভি/এইডস-এর হেলথ স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, এসআরএইচআর স্পেশালিস্ট ডা. আবু সায়েদ হাসান এবং এসআরএইচআর প্রোগ্রাম অ্যানালিস্ট সামসুজ্জামান।

এছাড়া কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক, রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এলিনা খাতুন ও স্বাস্থ্য সহকারী রেজোয়ানুল হক উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা দাস, ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার লিওবার্ট চিসিম এবং এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হকও এতে অংশ নেন।

সমাবেশে মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমানো, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব এবং জন্মের পর নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিকের সেবার পরিধি ও মান আরও উন্নত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা স্থানীয় পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য বিভাগ, কমিউনিটি ক্লিনিক, উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লিংক কপি হয়েছে ✓
মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ ◷ ১ ঘণ্টা ৪১ মিনিট আগে শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ◷ ১ ঘণ্টা ৪২ মিনিট আগে দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা ◷ ১ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ◷ ২ ঘণ্টা ৩৭ মিনিট আগে নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ ◷ ৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে