জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি চৌমুহনী ও পুরান বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, বেলজিয়াম বিএনপি'র সাবেক সহ-সভাপতি যোশেফ দাশগুপ্ত যশো, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, জালাল আহমেদ, ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমেদ, ছাত্রদল নেতা রুহিন আহমেদ ও জুবেদ আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন এবং দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতাকর্মীরা।







