অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 62
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

মিছিল নিয়ে তালা ভেঙে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ ভবনের কাছে শতাধিক নেতা-কর্মী জড়ো হন। পরে মিছিল নিয়ে তাঁরা উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং সভা করেন। সভা শেষে আবার মিছিল নিয়ে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।

ইফতি জামান সাংবাদিকদের বলেন, প্রশাসনকে দিয়ে তাঁদের দলীয় কার্যালয় বন্ধ করে রাখা হয়েছিল, নেতা-কর্মীরা যাতে একত্র হতে পারেন সে জন্য তাঁরা তা খুলেছেন। তাঁর দাবি, এখান থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে।

এর আগে রোববার রাত ১০টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের কার্যালয়ে প্রবেশের বিষয়ে জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বিকেলে গোপালগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর রয়েছে; আইনবহির্ভূত কোনো কিছু হলে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।

রোববার গোপালগঞ্জ শহরে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে মহড়া দেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। সে সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর এবং জুলাই স্মৃতিস্তম্ভের নামফলক ভাঙা হয়। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ২ ঘণ্টা ২৮ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ২ ঘণ্টা ২৮ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ২ ঘণ্টা ৫৮ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৮ ঘণ্টা ২৮ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৮ ঘণ্টা ৪৮ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ৯ ঘণ্টা ৫২ মিনিট আগে