অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 14
নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৫ নভেম্বর ২০২৬, রবিবার উদ্বোধনী অনুষ্ঠানটি নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় বিএ-১০০৭৭ মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না এবং পশু-পাখির মৃত্যুর কারণে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীকে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালনে সহায়তা করবে।

তিনি আরও বলেন, গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজস্ব খামার গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ সময় তিনি নানিয়ারচর জোনের আওতাধীন সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিভিন্ন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সম্মিলিত অংশগ্রহণকে তিনি পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়নের সুফল সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

পরিশেষে, প্রধান অতিথি দুই দিনব্যাপী গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৯ ঘণ্টা ১০ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৯ ঘণ্টা ১৪ মিনিট আগে