অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 13
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে। রোববার শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের মোট ৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এদিন সকালে পরীক্ষার্থীদের হাসি মুখে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়। আগামী ৩ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা শেষে ২০ কার্যদিবসের মধ্যে প্রথমবারের মতো কোডিং পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রদান করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন সারা দেশের মধ্যে আমরা মাত্র ৩ মাস ১০ দিনে একটি পূর্ণাঙ্গ সেমিস্টারের পাঠদান শেষ করে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি। এমন অর্জন নিঃসন্দেহে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রশংসা ও গৌরবের। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে পেরেছে। এটি শৃঙ্খলিত শিক্ষা কার্যক্রমের এক অনন্য অর্জন। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ফসল। আমার সহকর্মী শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি যাঁরা নির্ধারিত রুটিন অনুসরণ করে প্রতিটি ক্লাস যথাসময়ে গ্রহণ করেছেন এবং পাঠদান কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ কৃতিত্ব শিক্ষার্থীদের অর্জন। নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রেজেন্টেশন, ক্লাস টেস্টে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা তাদের এই লক্ষ্য অর্জনকে সহজ করেছে। শিক্ষার্থীদের আন্তরিকতা ও দায়িত্বশীল অংশগ্রহণ ছাড়া এত অল্প সময়ে সেমিস্টার সম্পন্ন করা সম্ভব হতো না। আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাই।

ভিসি বলেন আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক আয়তনে নয়; বরং সময়ানুবর্তিতা, একাডেমিক উৎকর্ষ, নিয়মতান্ত্রিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত। শৃঙ্খলাই সফলতা অর্জনের মূল চাবিকাঠি। এই বিশ্বাসকে ধারণ করেই আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত, আধুনিক ও গবেষণাধর্মী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় বীরদর্পে নানা কৃতিত্ব অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৯ ঘণ্টা ১০ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৯ ঘণ্টা ১৪ মিনিট আগে