অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › নওগাঁয় এক যুবলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় এক যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 13
নওগাঁয় এক যুবলীগ নেতা গ্রেপ্তার
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এমন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের একজন সক্রিয় নেতা মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতের নামে বিগত সময়ের একটি সাজা ও ৫টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছ।

পুলিশ সুপার আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৯ ঘণ্টা ১০ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৯ ঘণ্টা ১৪ মিনিট আগে