Columbus, ০২ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত নবিতে আরও দুটি বিভাগ চালু সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নওগাঁয় ৬ দিনের দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত দৌলতপুরে মাদকের টাকা নিয়ে বিরোধ: ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যুর অভিযোগ। কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ। লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি'র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি বিমানবন্দরে তর্ক-বিতর্ক ও হুমকির অভিযোগ: মামলা হওয়ার কয়েক ঘণ্টার পর গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে তর্ক-বিতর্ক ও হুমকির অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন নোয়াখালী'র সন্তান ইমরান মাহমুদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন কুড়িগ্রামে জেলা আইনজীবী সহকারী মোহরার এিবার্ষিক নিবাচনে সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ
হোম › বাংলাদেশ › নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক

নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০২ অক্টোবর, ২০২৬ 4
নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর মান্দায় এক হিন্দু নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায়।


আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টির আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী জোতবাজার এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে ওই নারীর সঙ্গে পরকিয়া করতে যায় জিয়াবুর রহমান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।