অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি

‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি

ঢাকা | প্রকাশিত: ১০:১৬ এএম, ১৫ নভেম্বর, ২০২৬ 55
‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে আবারও ফোনে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা তাঁকে ‘টুকরা টুকরা’ করার হুমকি দিয়ে পরিবারের মায়া থাকলে দেশ ছাড়তে বলেছেন বলে অভিযোগ করেছে এনসিপি।

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে মাহমুদা আলম যখন জাতীয় সংসদে ছিলেন, তখন একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। দলটি ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই কলের অডিও রেকর্ড গণমাধ্যমে পাঠিয়েছে।

অডিওতে এক তরুণ কণ্ঠকে বলতে শোনা যায়, “আপনাকে টুকরা টুকরা করা হবে।” আরেক পর্যায়ে তিনি বলেন, “পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।” সোমবার একই সময়ে আবার ফোন করবেন বলেও জানান ওই ব্যক্তি। এনসিপির দাবি, কলদাতা আওয়ামী লীগের সমর্থক।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহমুদা আলম লেখেন, গত সাত দিন ধরে তিনি “সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি” পাচ্ছেন। কিছু বার্তায় ভারতীয় এক সন্ত্রাসী চক্রের নাম ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি এবং কয়েকটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর থেকে এনসিপি-সংশ্লিষ্ট কয়েকজন নেতা হুমকি ও হামলার শিকার হয়েছেন। কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি হামলা এবং এনসিপি থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে ছাত্রলীগ পরিচয়ে হুমকির অভিযোগ উঠেছে।

হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, তা জানা যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ৪ ঘণ্টা ৪ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৯ ঘণ্টা ৩৫ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৯ ঘণ্টা ৫৪ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে