অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › সাংবাদিকের হাতে চাটখিল জামায়াতের নেতৃত্ব: উপজেলা ও পৌরসভায় নতুন আমির

সাংবাদিকের হাতে চাটখিল জামায়াতের নেতৃত্ব: উপজেলা ও পৌরসভায় নতুন আমির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 12
সাংবাদিকের হাতে চাটখিল জামায়াতের নেতৃত্ব: উপজেলা ও পৌরসভায় নতুন আমির
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

উপজেলা ও পৌরসভায় নতুন আমির মাওলানা আক্তার হোসেন ও নূর হোসাইন রিয়াজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের ধারাবাহিকতায় নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। এবারের নেতৃত্বে বিশেষ চমক হলো—উপজেলা ও পৌরসভা জামায়াতের শীর্ষ দুই দায়িত্বই পেয়েছেন স্থানীয় মূলধারার সাংবাদিকতায় যুক্ত দুই নেতা।

রোববার (১৫ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা রুকন সম্মেলনে গোপন ব্যালটে রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আক্তার হোসেন। একই প্রক্রিয়ায় পৌরসভা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মো. নূর হোসাইন রিয়াজ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক। সম্মেলনে চাটখিল উপজেলার ১৩০ জন রুকন প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় উপজেলা শাখার নতুন আমিরের পাশাপাশি উপজেলা কর্মপরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আক্তার হোসেন এর আগে চাটখিল পৌরসভা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পেশায় একজন দলিল লেখক এবং জাতীয় দৈনিক নয়া দিগন্তের চাটখিল উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

অন্যদিকে, নবনির্বাচিত পৌরসভা আমির মো. নূর হোসাইন রিয়াজ এর আগে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি বেসরকারি দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট এবং জাতীয় দৈনিক সংগ্রামের চাটখিল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে চাটখিল উপজেলা থেকে চারজন নোয়াখালী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—সাবেক উপজেলা আমির অধ্যক্ষ ছাইফ উল্যা, উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান, নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আক্তার হোসেন এবং পৌরসভা আমির মো. নূর হোসাইন রিয়াজ।

এর আগে ১৩ নভেম্বর নোয়াখালী সদরের আল-ফারুক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা শাখার রুকন সম্মেলন-২০২৬-এ রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা আমির নির্বাচনের পাশাপাশি তাঁরা জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন।

নবনির্বাচিত পৌরসভা আমির মো. নূর হোসাইন রিয়াজ জানান, প্রাথমিকভাবে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংগঠনের অন্যান্য পদে নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতের গুরুত্বপূর্ণ দুই দায়িত্বে একই সঙ্গে সাংবাদিকতায় যুক্ত দুই নেতার আসাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন নতুন নেতৃত্বের মাধ্যমে চাটখিল উপজেলা ও পৌরসভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

5:44 AM

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ৩ ঘণ্টা ১০ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ৩ ঘণ্টা ১০ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৯ ঘণ্টা ১০ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৯ ঘণ্টা ৩০ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ১০ ঘণ্টা ৩৪ মিনিট আগে