Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’
হোম › রাজনীতি › এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৫ নভেম্বর, ২০২৬ 50
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার ইদ্রিস আলী (৬৭)। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে ইদ্রিস আলী আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে প্রায় সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি করেন। গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে জমি দখলের উদ্দেশ্যে হালিম লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়িতে হামলা চালান। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রীকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় এবং প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি ও দেড় লাখ টাকার মালামাল লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, এরপর অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হলে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন এবং ১৬ সেপ্টেম্বর হালিমের করা পাল্টা মামলায় তাঁকে কারাগারে যেতে হয়।

দৌলতপুর থানার ডিউটি অফিসার খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক মহসিন চৌধুরী। অভিযোগগুলো তদন্তে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগের বিষয়ে আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তাঁর দাবি, ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে; কারও প্ররোচনায় তিনি মামলা করে থাকতে পারেন। এ বিষয়ে এমপি নুসরাত তাবাসসুমের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফেসবুকে এক পোস্টে ইদ্রিস আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের ঘটনা তুলে ধরেছেন। মামলার আগের রাতে বাগোয়ানে নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাকে নুসরাত ও এনসিপি নেতারা পেট্রলবোমা হামলা বলে অভিযোগ করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ◷ ১ ঘণ্টা ১৮ মিনিট আগে পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ◷ ৪ ঘণ্টা ৫১ মিনিট আগে ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ◷ ৮ ঘণ্টা ৫৮ মিনিট আগে আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ ◷ ১০ ঘণ্টা ৫৫ মিনিট আগে ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ ◷ ১১ ঘণ্টা ৪৬ মিনিট আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাংগীর গ্রেপ্তার, ফোনে ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফেরা’র বার্তা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাংগীর গ্রেপ্তার, ফোনে ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফেরা’র বার্তা ◷ ১১ ঘণ্টা ৪৬ মিনিট আগে