Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’
হোম › বিনোদন › প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল

প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৫ নভেম্বর, ২০২৬ 33
প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

ইউরোপের জনপ্রিয় গানের প্রতিযোগিতা ইউরোভিশনের প্রথম এশীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফিলিপাইনের ১৯ বছর বয়সী গায়িকা কারমেল। শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে অনুষ্ঠিত ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর ফাইনালে ‘সোব্রা-সোব্রা’ গান গেয়ে তিনি এই খেতাব জেতেন।

আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) তথ্য অনুযায়ী, কারমেল মোট ২১১ পয়েন্ট পান। এর মধ্যে বিচারকদের কাছ থেকে ৯৩ এবং দর্শকদের ভোটে ১১৮ পয়েন্ট আসে।

১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে স্বাগতিক থাইল্যান্ডের মাং অ্যান্ড দাও জুটি, তাদের গান ছিল ‘অ্যারোমা’। ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন ভিয়েতনামের তক তিয়েন। শীর্ষ পাঁচে ছিল মালয়েশিয়া ও লাওস।

প্রথম এই আসরে অংশ নেয় ১১টি দেশ। তবে ১৮৩টি দেশ ও অঞ্চল থেকে দর্শকেরা ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইবিইউ।

সূত্র: ইবিইউ, বিলবোর্ড, ওয়াশিংটন টাইমস

ছবি: ইবিইউ

লিংক কপি হয়েছে ✓