অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে কোম্পানীগঞ্জে অনন্য দৃষ্টান্ত এডভোকেট মামুনুর রশীদ মামুন সিরাজপুরে বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র সমীকরণ সেনবাগ বাজারে যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় শোভাবর্ধনকারী বৃক্ষ বিতরণ নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক সিজারিয়ানের পর যমজ সন্তানের একজন উধাও; এক ওয়ার্ডবয় গ্রেপ্তার অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে ভাত-খিচুড়িতে মিশছে সিসা, নতুন পাত্রে ঝুঁকি বেশি: আইসিডিডিআরবি-স্ট্যানফোর্ডের গবেষণা জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল; তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর তিন দিনব্যাপী উরস সমাপ্ত, বাউল গান ও মাদকে নিষেধাজ্ঞা মেয়র মামদানির পাঁচ প্রস্তাবেই নিউইয়র্কবাসীর ‘হ্যাঁ’: আউটডোর ডাইনিং থেকে বাইক লেন—কী বদলাবে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির সবাই কক্সবাজারের, একই পরিবারের ৪ জন মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার
হোম › রাজনীতি › জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল; তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল; তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৭ নভেম্বর, ২০২৬ 34
জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল; তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি আলোচনা সভার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করা নিয়ে হট্টগোল হয়েছে। ঘটনায় জেলা প্রশাসনের অব্যবস্থাপনার কড়া সমালোচনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। প্রধান অতিথি প্রতিমন্ত্রী আবদুল বারী নির্ধারিত সময়ের আগে পৌঁছে মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং অনুষ্ঠানস্থল ছেড়ে যান। পরে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা ব্যানার নামিয়ে তাতে জিয়াউর রহমানের ছবিসংবলিত একটি পোস্টার লাগিয়ে দেন। প্রতিমন্ত্রী মঞ্চে ফিরলে প্রায় আধা ঘণ্টা দেরিতে অনুষ্ঠান শুরু হয়।

নাগরিক টিভির খবরে বলা হয়, সভায় বক্তব্য দেওয়ার সময় পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান কয়েকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হইচই শুরু করেন। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ মঞ্চের দিকে এগিয়ে যান। পরে মারুফ হাসানকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক আল-মামুন মিয়া বক্তব্যে জানান, তিনি ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানার তৈরি করেছিলেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। প্রতিমন্ত্রী আবদুল বারী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে বিষয়টি ইচ্ছাকৃত কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। মারুফ হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

ফাইল ছবি: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (১৯৭৯) — Rob C. Croes / Anefo, উইকিমিডিয়া কমন্স (CC0)

লিংক কপি হয়েছে ✓