অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসাশিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ২০ সিলেট টেস্টে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি, লাঞ্চে ৭ উইকেটে ২০৫ রান বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাতভর নাশকতা: একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ৭ নভেম্বরে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রদর্শনীতে ৩ হাজার ক্যাডেট ৭ নভেম্বর: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে তারেক রহমান ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসিত প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা গৃহবন্দী, নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা সিলেট টেস্ট: হৃদয়ের প্রথম টেস্ট ফিফটি, তবু ওয়ারিকানের ফাঁদে মুশফিক-লিটন; ৫ উইকেটে ১৪১ বাংলাদেশ
হোম › বাংলাদেশ › সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি | প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৭ নভেম্বর, ২০২৬ 2
সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

বেনাপোল (যশোর) প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রমও বন্ধ। তবে এদিন দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে শনিবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

বন্দর সূত্রে জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় আমদানিকারকদের এ পথে আগ্রহ বেশি। প্রতিদিন ভারত থেকে ৩০০ থেকে সাড়ে ৩০০ পণ্যবোঝাই ট্রাক এ বন্দর দিয়ে আসে, আর প্রায় ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যও আসে এই বন্দর দিয়ে।

এর আগে দুর্গাপূজায় টানা আট দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আগামী সোমবার (৯ নভেম্বর) দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আবারও এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। চিকিৎসা, ব্যবসাসহ নানা প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পায়।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, শনিবার বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি এবং সোমবার ভারত সরকারের দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, সরকারি ছুটির কারণে শনিবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। রবিবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আসা ও বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

লিংক কপি হয়েছে ✓