অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: শোভাযাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ের অপরাজিত ২৪২, মুশফিককে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ ইনিংস; সিলেটে ৩০ রানের লিড বাংলাদেশের সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হোম › বাংলাদেশ › সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৭ নভেম্বর, ২০২৬ 8
সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে পুলিশ সুপার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের মূল চেতনা হলো জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতা।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে একটি সুসংগঠিত, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। পুলিশ সদস্যদের কল্যাণ এবং দায়িত্ব পালনে ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় আন্তরিক থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার।

এছাড়াও ডিআইও-১, ডিএসবি, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), কুষ্টিয়া পুলিশ লাইন্সের কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

লিংক কপি হয়েছে ✓