অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: শোভাযাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ের অপরাজিত ২৪২, মুশফিককে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ ইনিংস; সিলেটে ৩০ রানের লিড বাংলাদেশের সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হোম › জাতীয় › মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৭ নভেম্বর, ২০২৬ 3
মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের মণিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর পানি থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। পরে বস্তার ভেতরে মরদেহ থাকার বিষয়টি বুঝতে পেরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। তাঁর চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। এ ছাড়া শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি পাওয়া গেছে।

তবে রঞ্জন মণ্ডলের মৃত্যু কীভাবে হয়েছে এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। #

লিংক কপি হয়েছে ✓