অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: শোভাযাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ের অপরাজিত ২৪২, মুশফিককে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ ইনিংস; সিলেটে ৩০ রানের লিড বাংলাদেশের সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হোম › রাজনীতি › দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার

দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৭ নভেম্বর, ২০২৬ 2
দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে রাজনৈতিক আলোচনা, স্মৃতিচারণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখা পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আলোচনা সভার পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক গান।

অন্যদিকে, সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদ সরকার মঙ্গল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ। এছাড়া উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং পুলিশ-প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণাসংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তর নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। সেই সংকটময় সময়ে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন।

বাচ্চু মোল্লা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে হলে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় বা অবদান উপেক্ষা করে স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে বক্তারা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

লিংক কপি হয়েছে ✓