শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত, ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তপু সাহা, স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা সাকিব শাহরিয়ার, উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য,জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। #