অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে কোম্পানীগঞ্জে অনন্য দৃষ্টান্ত এডভোকেট মামুনুর রশীদ মামুন সিরাজপুরে বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র সমীকরণ সেনবাগ বাজারে যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় শোভাবর্ধনকারী বৃক্ষ বিতরণ নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক সিজারিয়ানের পর যমজ সন্তানের একজন উধাও; এক ওয়ার্ডবয় গ্রেপ্তার অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে ভাত-খিচুড়িতে মিশছে সিসা, নতুন পাত্রে ঝুঁকি বেশি: আইসিডিডিআরবি-স্ট্যানফোর্ডের গবেষণা জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল; তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর তিন দিনব্যাপী উরস সমাপ্ত, বাউল গান ও মাদকে নিষেধাজ্ঞা মেয়র মামদানির পাঁচ প্রস্তাবেই নিউইয়র্কবাসীর ‘হ্যাঁ’: আউটডোর ডাইনিং থেকে বাইক লেন—কী বদলাবে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির সবাই কক্সবাজারের, একই পরিবারের ৪ জন মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার
হোম › বাংলাদেশ › নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৭ নভেম্বর, ২০২৬ 5
নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহান ই আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঘি গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক ডোবার পানিতে অর্ধগলিত লাশটি ভাসতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে মানুষের লাশ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং নাসিরনগর থানায় খবর দেন।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পঁচে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্রিত করে বস্তাবন্দি করে থানায় নেওয়া হয়েছে।

লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, দিন-দুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘি গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা বলছেন, কে বা কারা, কখন এই লাশটি ডোবায় ফেলে গেছে — তা এখনো কেউ বলতে পারছেন না।

এ বিষয়ে নাসিরনগর থানার এসআই জাহান ই আলম বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

লিংক কপি হয়েছে ✓