অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ককটেলের রাজনীতি দেশকে পেছনে টানছে — নাশকতার এই খেলা এখনই থামাতে হবে
হোম › রাজনীতি › কুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণা

কুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:০২ এএম, ১০ নভেম্বর, ২০২৬ 16
কুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণা
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

মো. সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বেলগাছা ইউনিয়নের বাব-উল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুর রহমান শাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আবু মুসা দুলু, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান এবং জেলা যুবদল নেতা আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বেলগাছা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য এবং স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার শেষ পর্যায়ে আসন্ন বেলগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান ও কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন স্থানীয় নেতারা।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন ◷ ৪৩ মিনিট আগে নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ◷ ১ ঘণ্টা ৪২ মিনিট আগে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ◷ ২ ঘণ্টা ৩৩ মিনিট আগে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা ◷ ৩ ঘণ্টা ৬ মিনিট আগে