অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ককটেলের রাজনীতি দেশকে পেছনে টানছে — নাশকতার এই খেলা এখনই থামাতে হবে
হোম › খেলার মাঠ › সাফ খেলতে ঢাকায় হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার অপেক্ষা

সাফ খেলতে ঢাকায় হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার অপেক্ষা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 43
সাফ খেলতে ঢাকায় হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার অপেক্ষা
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি ঢাকায় আসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সাফ চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা।

ইংল্যান্ডপ্রবাসী আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও একই সকালে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইট-বিভ্রাটে তিনি দোহায় আটকা পড়েন; সন্ধ্যায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা জানানো হয়। ফুলহ্যাম থেকে ধারে খেলছেন ফারহান।

ক্লাবের ব্যস্ততার কারণে দুজনই ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি। সোমবার থেকে শুরু হওয়া ফিফা উইন্ডোর জন্য ক্লাব তাঁদের ছেড়ে দিয়েছে।

হামজা-ফারহানকে ছাড়াই ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর রোববার ‘এ’ গ্রুপে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

গ্রুপের শেষ ম্যাচে বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করে দল। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপা এসেছিল ২০০৩ সালে।

হামজা চৌধুরী (ফাইল ছবি)। ছবি: Timmy96 / উইকিমিডিয়া কমন্স (CC0)

লিংক কপি হয়েছে ✓