অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ককটেলের রাজনীতি দেশকে পেছনে টানছে — নাশকতার এই খেলা এখনই থামাতে হবে
হোম › জাতীয় › শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫২ এএম, ১০ নভেম্বর, ২০২৬ 6
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

আপিলের সময় পেরিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি; ভবিষ্যতে তাঁর আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাঁর ভাষায়, ‘যদি আসেন, তবে এক্সট্রাডিশন চুক্তির আওতাতেই আসতে হবে।’

শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্টের আবেদন প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ‘তাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার আর কোনো এখতিয়ার পাসপোর্ট অথরিটির নেই।’ সংবিধানের ৩৬ অনুচ্ছেদ নাগরিককে দেশে প্রবেশের অধিকার দিলেও তা দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

লন্ডনভিত্তিক একটি ল চেম্বারের মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন পাঠানোর বিষয়ে তিনি বলেন, আবেদন করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেকেই। শেখ হাসিনার বর্তমান তৎপরতাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যা দেন চিফ প্রসিকিউটর।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন।

ছবি: ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

লিংক কপি হয়েছে ✓
আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব ◷ ২ ঘণ্টা ৫ মিনিট আগে শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর ◷ ২ ঘণ্টা ৪১ মিনিট আগে আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ◷ ২ ঘণ্টা ৪১ মিনিট আগে উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◷ ৮ ঘণ্টা ৪১ মিনিট আগে শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ, ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ, ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য ◷ ৯ ঘণ্টা ২১ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◷ ৯ ঘণ্টা ২১ মিনিট আগে