অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ককটেলের রাজনীতি দেশকে পেছনে টানছে — নাশকতার এই খেলা এখনই থামাতে হবে
হোম › রাজনীতি › সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১০ নভেম্বর, ২০২৬ 31
সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে ধারাবাহিক নাশকতা, বোমাবাজি ও আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘মারতে মারতে এখন আর্মি গলফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে।’ উদাহরণ হিসেবে তিনি এসবির সদর দপ্তর, থানার গেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা তুলে ধরেন। পার্বত্য সীমান্তে সেনাসদস্যের মৃত্যু, সাজেকে অস্থিরতা এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার প্রসঙ্গও টানেন তিনি।

বিজিবি, পুলিশ ও আনসারসহ বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই অভিযোগ করে তিনি বলেন, ‘স্পষ্টত আইনশৃঙ্খলার দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি।’ স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে সংসদে জাতির সামনে তাঁর স্পষ্ট বক্তব্য দাবি করেন বিরোধীদলীয় নেতা।

ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো আমাদের চোখের সামনে তাজা। এই রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে বিরোধী দল জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে। তবে সরকার চাইলে সহযোগিতা করতেও বিরোধী দল প্রস্তুত আছে বলে জানান তিনি।

ছবি: জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন ◷ ৪৩ মিনিট আগে নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ◷ ১ ঘণ্টা ৪২ মিনিট আগে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ◷ ২ ঘণ্টা ৩২ মিনিট আগে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা ◷ ৩ ঘণ্টা ৬ মিনিট আগে বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক ◷ ৩ ঘণ্টা ৮ মিনিট আগে