অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর ককটেলের রাজনীতি দেশকে পেছনে টানছে — নাশকতার এই খেলা এখনই থামাতে হবে
হোম › অর্থনীতি › চলতি অর্থবছরে রেমিট্যান্স ছাড়াল ১২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি সাড়ে ১৩ শতাংশ

চলতি অর্থবছরে রেমিট্যান্স ছাড়াল ১২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি সাড়ে ১৩ শতাংশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ এএম, ১০ নভেম্বর, ২০২৬ 44
চলতি অর্থবছরে রেমিট্যান্স ছাড়াল ১২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি সাড়ে ১৩ শতাংশ
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার; সে হিসাবে প্রবৃদ্ধি ১৩ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

চলতি নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৮৭ কোটি ৮৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ৬৪ কোটি ৭০ লাখ ডলারের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম চার মাসে মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে ২ দশমিক ৮৬ বিলিয়ন, আগস্টে ২ দশমিক ৯৭ বিলিয়ন, সেপ্টেম্বরে ২ দশমিক ৭৬ বিলিয়ন এবং অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

গত ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ২০২৫ সালের মার্চে, ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবরের ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের দায় পরিশোধের পর ৫ নভেম্বর আইএমএফের বিপিএম-৬ হিসাবে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে; মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এই রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

ছবি: মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় (ফাইল ছবি)। ছবি: Mrb Rafi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

লিংক কপি হয়েছে ✓