Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নামের মিলে ভুল আসামি, এক বছর কারাভোগের পর আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের ঢাকা ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত ‘চিরস্থায়ী রাসায়নিক’, নমুনা আবার পরীক্ষা হবে সুইডেনে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি, নেতৃত্বে নাহিদ ও আখতার দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হলেন ডেল বেনকেনস্টাইন ‘হাসিনা পাসপোর্টের আবেদনই করেননি’, বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সংসদে আলোচনা চেয়ে বিরোধী দলের নোটিশ কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই মাসের ব্যবধানে ফের এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি, আইনজীবীর চিঠি পেয়েছে দিল্লি হাইকমিশন কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর
হোম › জাতীয় › ঢাকা ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত ‘চিরস্থায়ী রাসায়নিক’, নমুনা আবার পরীক্ষা হবে সুইডেনে

ঢাকা ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত ‘চিরস্থায়ী রাসায়নিক’, নমুনা আবার পরীক্ষা হবে সুইডেনে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 27
ঢাকা ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত ‘চিরস্থায়ী রাসায়নিক’, নমুনা আবার পরীক্ষা হবে সুইডেনে
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ঢাকা ওয়াসার পানির এটিএম বুথ থেকে সংগ্রহ করা নমুনায় মাত্রাতিরিক্ত পিএফএএস পাওয়ার পর নমুনাগুলো আবার পরীক্ষার জন্য সুইডেনের একটি পরীক্ষাগারে পাঠানো হবে। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এ তথ্য জানান।

পিএফএএস মানুষের তৈরি একধরনের রাসায়নিক, যা দৈনন্দিন নানা পণ্যকে তাপ, দাগ, তেল ও পানিরোধী করতে ব্যবহার হয়। প্রকৃতিতে সহজে ভাঙে না বলে একে ‘চিরস্থায়ী রাসায়নিক’ বলা হয়। কারখানার বর্জ্য ও নিত্যব্যবহার্য পণ্যের মাধ্যমে এটি মাটি ও পানিতে মেশে এবং ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মন্ত্রী জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ওয়াসার আটটি পানির এটিএম বুথ থেকে নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করায়। এর একটি নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পিএফএএস পাওয়া যায়। তবে গবেষণার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। নমুনা সংগ্রহের বিষয়ে ওয়াসাকে জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়টি সামনে আসার পর ওয়াসা গবেষক দলের সঙ্গে বৈঠক করে। গত ২৭ অক্টোবর গবেষক দল ও ওয়াসার প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ ধরনের পরীক্ষা বাংলাদেশ বা প্রতিবেশী দেশে হয় না বলে কমিটির সুপারিশে নমুনা সুইডেনের পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, ঢাকা ওয়াসার প্রায় ৩০০টি পানির এটিএম বুথ রয়েছে। সংস্থাটি বর্তমানে প্রতিদিন ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করছে এবং পানির মান যাচাইয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

ঢাকা ওয়াসা ভবন ও পানির নমুনা পরীক্ষার প্রতীকী ছবি (কোলাজ)। ছবি: Wasiul Bahar (CC BY-SA 4.0), William C. Shrout / US EPA (পাবলিক ডোমেইন) / উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓