Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’
হোম › রাজনীতি › আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 180
আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ



নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রাম জেলাকে কোনোভাবেই অবহেলা করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। কুড়িগ্রামকে দেশের একটি পশ্চাৎপদ জেলা হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকার বিশেষ নজর দিচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন এসব বিভাগ সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের নানা স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য রয়ে গেছে।


তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের জমা হওয়া এই অসঙ্গতি একদিনে দূর করা সম্ভব নয়। তবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ চালিয়ে যাচ্ছে।


কুড়িগ্রামের বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ইতোমধ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।


রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, আধুনিক অবকাঠামো কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়া সহজ করবে। উপজেলা পর্যায়ে সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।


উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ◷ ২ ঘণ্টা আগে পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ◷ ৫ ঘণ্টা ৩৩ মিনিট আগে ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ◷ ৯ ঘণ্টা ৪০ মিনিট আগে আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ ◷ ১১ ঘণ্টা ৩৭ মিনিট আগে ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদ ◷ ১২ ঘণ্টা ২৮ মিনিট আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাংগীর গ্রেপ্তার, ফোনে ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফেরা’র বার্তা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাংগীর গ্রেপ্তার, ফোনে ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফেরা’র বার্তা ◷ ১২ ঘণ্টা ২৮ মিনিট আগে