অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › বাংলাদেশ › চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, বন্ধ তিন বিশেষজ্ঞ বিভাগ

চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, বন্ধ তিন বিশেষজ্ঞ বিভাগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 53
চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, বন্ধ তিন বিশেষজ্ঞ বিভাগ
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে চক্ষু, নাক-কান-গলা (ইএনটি) ও চর্মরোগ বিভাগের কার্যক্রম। অন্যদিকে জরুরি বিভাগেও চিকিৎসক সংকট প্রকট। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৭৮টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৩ জন। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য রয়েছে। সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসাসেবা পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি জরুরি বিভাগে। সেখানে আটজন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। এতে জরুরি রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীদেরও চিকিৎসকের পরামর্শ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো রোগীকে চিকিৎসকের দেখার জন্য ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দিনের বাকি সময়ে রোগীদের চিকিৎসাসেবার বড় অংশ সামলাতে হচ্ছে নার্স ও ওয়ার্ড অ্যাটেনডেন্টদের। পাশাপাশি চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রমে ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরতা বেড়েছে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি আরও বেশি। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে যাতায়াত খরচ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি অসুস্থ রোগীদের দুর্ভোগও বাড়ছে। বিশেষ করে শিশু ও জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

চিকিৎসক সংকটের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতিও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলছে। প্রয়োজনীয় সহায়ক জনবল না থাকায় রোগীদের সেবা দেওয়া এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, চিকিৎসক সংকটের কারণে সেবা সচল রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা যোগদান করার পর জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকট আরও প্রকট হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন জানান, আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালন করতেন। মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর তারা সেখানে ফিরে গেছেন। এ ছাড়া জেনারেল হাসপাতালের অনেক চিকিৎসক পদোন্নতি পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করায় এখানে চিকিৎসকের সংখ্যা কমেছে।

তিনি বলেন, বর্তমানে কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতাল থাকায় জটিল রোগীদের একটি অংশ সেখানে চিকিৎসা নিতে পারছেন। ফলে জেনারেল হাসপাতালের ওপর রোগীর চাপ তুলনামূলক কম থাকার কথা। বিদ্যমান চিকিৎসক ও জনবল যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

এদিকে হাসপাতালের জরুরি অক্সিজেন সরবরাহ ব্যবস্থার অকার্যকারিতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে অথবা নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। হিউমিডিফায়ার বোতল, ফ্লো-মিটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় নির্ধারিত ব্যবস্থায় রোগীদের অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অক্সিজেন নিতে রোগীদের বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে, যা সংকটাপন্ন রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

সংশ্লিষ্টদের মতে, কুষ্টিয়া জেলার গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে দ্রুত চিকিৎসক নিয়োগ, বন্ধ বিশেষজ্ঞ বিভাগগুলো চালু, জরুরি বিভাগে প্রয়োজনীয় জনবল নিশ্চিত এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সচল করা জরুরি।

সাধারণ মানুষের স্বল্পমূল্যে চিকিৎসা পাওয়ার অন্যতম আশ্রয়স্থল কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এই সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

লিংক কপি হয়েছে ✓