সোমবার ২৩ নভেম্বর খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত হবে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় আদিবাসী খাসি (খাসিয়া) সম্প্রদায়ের ১২৭ তম বর্ষ বিদায় ও ১২৮ তম নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম' আগামীকাল ২৩ নভেম্বর সোমবার কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হবে।
খাসি সোশ্যাল কাউন্সিল সুত্রে জানা যায়, বাংলাদেশ ২০০৯ সাল থেকে প্রতিবছর নভেম্বর মাসে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠািত হয়। এরি ধারাবাহিকতায় চলতি বছরে ২৩ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে দেশের ৭২ টি খাসিয়া পুঞ্জির বাসিন্দারা অংশ নেন।
খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। ‘সেং কুটস্নেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসবপ। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।
খাসি সেং কুটস্নেম উৎসব নিয়ে খাসিয়ারা বলেন, এই উৎসব আমাদের সবচেয়ে বড় উৎসব। আমাদের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে এসে অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেন। প্রতি বছর আমাদের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠানটি করে আসছি। অনুষ্ঠানটি ঘিরে আমরা খাসি সম্প্রদায়ের সবাই আনন্দ উৎসবে মেতে উঠি।
এ বিষয়ে খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাজু মার্চিং
বলেন, আমাদের'সেং কুটস্নেম' উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বিভাগের খাসিয়া পুঞ্জির সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একদিনের জন্য সবাই উৎসবে মেতে উঠেন।
খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক অনিলজয় ডিখার বলেন, সারা দেশের প্রায় ৭২ টি খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। এছাড়া দেশ বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন। খাসি সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এই উৎসবে খাসিয়াদের নিজস্ব সাংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। উৎসব উপলক্ষে সবধরনের আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।





