অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › লাইফস্টাইল › থ্যাংকসগিভিংয়ে টার্কি ধোবেন না, নিরাপদ রান্নার যে পরামর্শ দিলেন খাদ্যবিজ্ঞানীরা

থ্যাংকসগিভিংয়ে টার্কি ধোবেন না, নিরাপদ রান্নার যে পরামর্শ দিলেন খাদ্যবিজ্ঞানীরা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 61
থ্যাংকসগিভিংয়ে টার্কি ধোবেন না, নিরাপদ রান্নার যে পরামর্শ দিলেন খাদ্যবিজ্ঞানীরা
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বড় আয়োজনের রান্নায় খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে কিছু ধরনের খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। দূষিত টার্কি, কম রান্না করা স্টাফিং ও গ্রেভি থেকে অতীতে মানুষ অসুস্থ হয়েছেন, এমনকি মৃত্যুও হয়েছে।

বার্তা সংস্থা এপিকে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞানী ডোনাল্ড শ্যাফনার ও নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞানী বেঞ্জামিন চ্যাপম্যান নিরাপদ রান্নার কিছু পরামর্শ দিয়েছেন। শ্যাফনার বলেন, ‘বড় পরিমাণ খাবার রান্না হতে বেশি সময় লাগে, ঠান্ডা হতেও বেশি সময় লাগে।’

হিমায়িত টার্কি ফ্রিজে গলাতে প্রতি চার থেকে পাঁচ পাউন্ডের জন্য প্রায় ২৪ ঘণ্টা লাগে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। মাইক্রোওয়েভ বা ঠান্ডা পানিতে গলালে সঙ্গে সঙ্গেই রান্না করতে হবে।

বিশেষজ্ঞদের সবচেয়ে জোরালো পরামর্শ, টার্কি সিংকে ধোবেন না। চ্যাপম্যান বলেন, পানির ছিটা জীবাণু রান্নাঘরে ছড়িয়ে দেয়। এর বদলে কাগজের তোয়ালে দিয়ে টার্কি শুকিয়ে নিয়ে তা ফেলে দিতে হবে। টার্কি পরিবেশনের আগে এর ভেতরের তাপমাত্রা ১৬৫ ডিগ্রি ফারেনহাইট (৭৩.৮ ডিগ্রি সেলসিয়াস) হতে হবে, যা ডিজিটাল থার্মোমিটার দিয়ে মাপা সবচেয়ে নিরাপদ।

৪০ থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইটের (৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস) মধ্যকার তাপমাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ বলা হয়, যেখানে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। তাই গরম খাবার গরম ও ঠান্ডা খাবার ঠান্ডা রাখতে হবে এবং চুলা থেকে নামানোর দুই ঘণ্টার মধ্যে বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখতে হবে। ঘন খাবার দুই ইঞ্চির বেশি গভীর নয় এমন অগভীর পাত্রে রাখলে দ্রুত ঠান্ডা হয়। রান্নার আগে ও কাঁচা মাংস ধরার পর হাত ধোয়া এবং আলাদা কাটিং বোর্ড ব্যবহারের পরামর্শও দিয়েছেন তারা।

সূত্র: এপি, ইউএসডিএ

লিংক কপি হয়েছে ✓