অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › বাংলাদেশ › দেশে ফিরতেই দুই মামলার মুখে সাবেক এমপি এম এম শাহীন

দেশে ফিরতেই দুই মামলার মুখে সাবেক এমপি এম এম শাহীন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৩ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 16
দেশে ফিরতেই দুই মামলার মুখে সাবেক এমপি এম এম শাহীন
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরেই একের পর এক মামলার মুখে পড়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও নিউইয়র্কভিত্তিক ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। গত ৯ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্র থেকে সংক্ষিপ্ত সফরে দেশে আসার মাত্র ছয় দিনের মাথায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর পরপরই ২০১৮ সালের একটি মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আট বছর আগের পৃথক দুটি ঘটনা নিয়ে আকস্মিক এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টায় দেশে ও প্রবাসে প্রবাসীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১৫ নভেম্বর রোববার রাতে কুলাউড়া থানায় বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারায় প্রথম মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি'র সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল। থানার ১০ নম্বর মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপি'র নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে তখন আইনের আশ্রয় নিতে পারেননি বলে দাবি করেছেন বাদী। ১৭ নভেম্বর মঙ্গলবার কুলাউড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

অন্যদিকে, ২০১৮ সালের সেপ্টেম্বরে কুলাউড়ার সাবেক যুবদল নেতা আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের স্ত্রী রুনা বেগমের নামে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে দাবি করা হয়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জনৈক শাহীন চৌধুরী, শামীমকে বাড়ি থেকে মোটরসাইকেলে নিয়ে যান। পরে জুড়ী এলাকায় তাঁকে হত্যা করা হয়। এতে এম এম শাহীনের হুকুমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

শামীমের মৃত্যুর সময় প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্যের সঙ্গে বর্তমান অভিযোগের গুরুত্বপূর্ণ অসংগতি রয়েছে। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এনটিভি, যমুনা টেলিভিশন, বাংলা ট্রিবিউনসহ একাধিক জাতীয় সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুকে বন্য হাতির আক্রমণজনিত বলে উল্লেখ করা হয়। তৎকালীন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের বরাতে প্রকাশিত সংবাদে মরদেহে হাতির পায়ের ছাপের মতো চিহ্ন পাওয়ার কথাও জানানো হয়। ঘটনায় জুড়ী থানায় ০২/২০১৮ নম্বর অপমৃত্যুর মামলা হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত ও তদন্তের নথি পর্যালোচনা প্রয়োজন।

এম এম শাহীন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক। নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান চলাচল, সোনালী এক্সচেঞ্জের শাখা প্রতিষ্ঠা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় গঠন এবং প্রবাসীদের আবাসন ও বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপি'র রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় যুবদল, কুলাউড়া উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি'র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি'র প্রার্থী এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন এবং পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

রাজনীতির পাশাপাশি প্রায় ৩৭ বছর ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত এম এম শাহীন। তাঁর প্রতিষ্ঠিত ঠিকানা ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে প্রকাশনা শুরু করে। দুটি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এম এম শাহীন বলেন, “আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক! স্বদেশের টানে দীর্ঘদিন পর দেশে এসেছি। অথচ দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই আট বছর আগের দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।”

তিনি বলেন, “আমি সারা জীবন প্রবাসীদের অধিকার এবং কুলাউড়ার উন্নয়নে কাজ করেছি। কুলাউড়ার মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমার দেশে-বিদেশে পরিচিতি ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সুবিধাবাদী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে বলে আমি মনে করি। অথচ আমি এখন সক্রিয় রাজনীতির বাইরে। জীবনের বাকি সময় সাংবাদিকতা ও মানুষের কল্যাণেই নিবেদিত থাকতে চাই।”

মামলা-মোকদ্দমা দিয়ে আমাকে কুলাউড়াবাসীর কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। রাজনীতি থেকে অবসর নিলেও বিশ্বের যে প্রান্তেই থাকি, বাংলাদেশ এবং কুলাউড়ার মাটি-মানুষের কল্যাণে আমার কাজ অব্যাহত থাকবে। যারা ক্ষমতার অপব্যবহার করে সমাজে হিংসা-বিদ্বেষ ছড়াতে এবং কুলাউড়াবাসীর ঐক্য বিনষ্ট করতে চায়, একদিন জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।”

এম এম শাহীন বলেন.“আমি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। কোনো অন্যায় করিনি। নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কুলাউড়ার মানুষের প্রতি আমার আস্থা অটুট। মিথ্যা অভিযোগ কিংবা ক্ষমতার অপব্যবহার দিয়ে সত্যকে চিরদিন আড়াল করা যায় না। সময়ই সবকিছুর জবাব দেবে।”

লিংক কপি হয়েছে ✓