অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › অর্থনীতি › পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের

পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৭ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 66
পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম অধিদপ্তরে সভাটি হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এর আগে ১৬ নভেম্বর নির্ধারিত সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।

গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে পারেনি; তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়।

বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর। বিভিন্ন শ্রমিক সংগঠন নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে।

গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

লিংক কপি হয়েছে ✓
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী ◷ ১৪ ঘণ্টা ১৫ মিনিট আগে ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিচালকের মেয়াদ কমছে ৬ বছরে ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিচালকের মেয়াদ কমছে ৬ বছরে ◷ ১৪ ঘণ্টা ১৫ মিনিট আগে মৌসুমের শুরুতেই ফুল উঠতে শুরু করেছে গদখালী বাজারে মৌসুমের শুরুতেই ফুল উঠতে শুরু করেছে গদখালী বাজারে ◷ ১৪ ঘণ্টা ১৮ মিনিট আগে ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম ◷ ২৩ ঘণ্টা ৫১ মিনিট আগে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮১ টাকা; দুই লাখের নিচে নামল ২২ ক্যারেট স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮১ টাকা; দুই লাখের নিচে নামল ২২ ক্যারেট ◷ ১ দিন আগে টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা ◷ ১ দিন আগে