অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › রাজনীতি › হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম

হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 126
হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খুঁজতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। পেট্রাপোলের ওপারেই বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর।

ভারতের বাংলা দৈনিক এই সময় জানায়, ওই চার নেতা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। কলকাতাভিত্তিক এশিয়া পোস্টের বরাতে বিডিটুডে জানায়, কলকাতার নিউটাউন থেকে রওনা দিয়ে বেলা দুইটার দিকে তারা পেট্রাপোলের ইমিগ্রেশন এলাকায় পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে বিকেলে কলকাতায় ফিরে যান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আওয়ামী লীগ নেতারা পর্যায়ক্রমে ঘোজাডাঙা, মাহদীপুর ও ত্রিপুরার বিভিন্ন চেকপোস্টও পরিদর্শন করবেন। সব দিক বিবেচনা করে শেখ হাসিনা কোন পথে প্রবেশ করবেন, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলটির এক নেতা এই সময়কে জানিয়েছেন। এই সময়ের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন এবং শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

তবে আওয়ামী লীগ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এবং ফেরার নির্দিষ্ট কোনো তারিখও জানায়নি। এসব খবরের বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান।

লিংক কপি হয়েছে ✓
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ◷ ৬ ঘণ্টা ৩২ মিনিট আগে শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ◷ ৭ ঘণ্টা ২৯ মিনিট আগে আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী ◷ ১০ ঘণ্টা ৩৩ মিনিট আগে শেখ হাসিনার কাছে জিম্মি বাংলাদেশ-ভারত সম্পর্ক, দায় ভারতেরও: কুগেলম্যান শেখ হাসিনার কাছে জিম্মি বাংলাদেশ-ভারত সম্পর্ক, দায় ভারতেরও: কুগেলম্যান ◷ ১০ ঘণ্টা ৩৪ মিনিট আগে জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে: ফজলুর রহমান জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে: ফজলুর রহমান ◷ ১০ ঘণ্টা ৩৪ মিনিট আগে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ◷ ১২ ঘণ্টা ২৬ মিনিট আগে