অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › আন্তর্জাতিক › ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 66
২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। গত বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত বিস্তারিত প্রক্ষেপণে সংস্থাটি জানায়, ইসলাম ও খ্রিষ্টধর্ম দুটিরই অনুসারী বাড়ছে, তবে ইসলামের অনুসারী বাড়ছে অনেক দ্রুত।

পিউর হিসাবে, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন ২২৭ কোটি এবং মুসলমান ২০২ কোটি। ২০৩৫ সালে মুসলমানের সংখ্যা দাঁড়াবে ২৫৭ কোটি, আর খ্রিষ্টান ২৫২ কোটি। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালে মুসলমান হবেন ৩৬০ কোটির বেশি এবং খ্রিষ্টান ৩০০ কোটির কিছু কম।

এর প্রধান কারণ জন্মহার। পিউর জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, ‘এটা শিশুদের কারণে।’ ২০২০-২০২৫ সময়ে মুসলিম নারীদের গড় সন্তান জন্মহার ছিল ৩ দশমিক ১, খ্রিষ্টানদের ২ দশমিক ৫ এবং অন্যদের ১ দশমিক ৬। ধর্মান্তরের ভূমিকা এখানে খুবই সামান্য বলে জানিয়েছে পিউ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বাস হবে, এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রে ২০৬৫ সালের মধ্যে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাবেন এবং কানাডায় তা ঘটবে ২০৩০ সালের মধ্যেই।

পিউর ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যান বলেন, মুসলমান ও খ্রিষ্টানদের বৃদ্ধির বেশির ভাগই ঘটছে সেসব দেশে, যেখানে তারা আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। তার ভাষায়, ‘মুসলমানদের বৃদ্ধি খ্রিষ্টানদের ক্ষতির বিনিময়ে হচ্ছে, বিষয়টি এমন নয়।’ এই তথ্যকে ধর্মগুলোর মধ্যে সংঘাত হিসেবে উপস্থাপনের অপচেষ্টা নিয়েও উদ্বেগ জানান তিনি।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার, এপি

লিংক কপি হয়েছে ✓
জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি ◷ ৭ ঘণ্টা ২৯ মিনিট আগে ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে আলোচনায় আইজেনকট ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে আলোচনায় আইজেনকট ◷ ১০ ঘণ্টা ২৩ মিনিট আগে পান্নুন মামলা: অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত পান্নুন মামলা: অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত ◷ ১০ ঘণ্টা ৩২ মিনিট আগে কানাডার সারেতে গুলি করে দুই ভারতীয় বংশোদ্ভূতকে হত্যা, সংঘবদ্ধ অপরাধের যোগসূত্র সন্দেহ কানাডার সারেতে গুলি করে দুই ভারতীয় বংশোদ্ভূতকে হত্যা, সংঘবদ্ধ অপরাধের যোগসূত্র সন্দেহ ◷ ১২ ঘণ্টা ২৫ মিনিট আগে ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ ◷ ২৩ ঘণ্টা ৫১ মিনিট আগে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের ◷ ১ দিন আগে