অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › আমেরিকা › রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের

রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 60
রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

থ্যাংকসগিভিংয়ের ব্যস্ত ভ্রমণ সপ্তাহের আগে অভূতপূর্ব জোয়ার ও বন্যার শঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। শহরের মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে বাসিন্দাদের ছুটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লুরি লেখেন, ‘জাতীয় আবহাওয়া সংস্থা আমাদের জানিয়েছে, সান ফ্রান্সিসকোর নথিভুক্ত ইতিহাসে এমন জোয়ার তারা কখনো দেখেনি।’ তিনি বাসিন্দাদের এই সপ্তাহান্তেই প্রয়োজনীয় সামগ্রী মজুত করে প্রস্তুতি নিতে বলেন।

বার্তা সংস্থা এপি জানায়, বছরের সবচেয়ে উঁচু জোয়ার ‘কিং টাইড’-এর সঙ্গে ভারী বৃষ্টি মিলে উপকূল ও জোয়ারপ্রবণ নিচু এলাকায় সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত বন্যা হতে পারে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্যান্য এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত এ ঝুঁকি থাকবে। বে এরিয়ার সম্প্রচারমাধ্যম কেকিউইডি-ও এল নিনোর প্রভাবে বন্যা ও আসন্ন কিং টাইড নিয়ে সতর্কতার খবর দিয়েছে।

আবহাওয়াবিদরা জানান, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার ঝড়ের পেছনে রয়েছে প্রশান্ত মহাসাগরের উষ্ণতাজনিত এল নিনো। এদিকে ফ্লোরিডার মধ্যাঞ্চলে ঐতিহাসিক বন্যা পরিস্থিতি এখনো চলছে। রাজ্যের দীর্ঘতম নদী সেন্ট জনস নদীর পানি ককো শহরের কাছে ১৯৫৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে, এবং দীর্ঘ সময় নদীর বন্যা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

সূত্র: এপি, কেকিউইডি

লিংক কপি হয়েছে ✓
কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর ◷ ৭ ঘণ্টা ৩২ মিনিট আগে লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি ◷ ৭ ঘণ্টা ৩২ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মার্কিনি, খরচ বাড়ায় টানা রেকর্ডে ছেদ থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মার্কিনি, খরচ বাড়ায় টানা রেকর্ডে ছেদ ◷ ১০ ঘণ্টা ২৫ মিনিট আগে ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে এ বছর হামে মৃত্যু অন্তত ১২, পেনসিলভানিয়াতেই ৮ ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে এ বছর হামে মৃত্যু অন্তত ১২, পেনসিলভানিয়াতেই ৮ ◷ ১০ ঘণ্টা ২৭ মিনিট আগে শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◷ ১০ ঘণ্টা ৩৬ মিনিট আগে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে বেঁধে দিতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে বেঁধে দিতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প ◷ ১৪ ঘণ্টা ১৬ মিনিট আগে