অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডেলাপের জোড়া গোলে ফরেস্টের কাছে হার, টানা তৃতীয় ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি
হোম › জাতীয় › এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা

এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 43
এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। আগুনে বাসটি পুড়ে গেছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ১০০ ফুট সড়কে স্কুলের চারটি বাস পার্ক করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গানপাউডার দিয়ে আগুন দেয়। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি বাসে আগুন দেয়। ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। জড়িতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে চিঠি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, এতে মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সমিতির একটি সূত্র জানিয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে। জড়িত কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।

ঢাকার সড়কে চলাচলকারী একটি বাস (প্রতীকী ছবি)। ছবি: Shadman Samee / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)

লিংক কপি হয়েছে ✓
দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ◷ ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর ◷ ৬ ঘণ্টা ৪০ মিনিট আগে নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের ◷ ৬ ঘণ্টা ৪০ মিনিট আগে ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ◷ ১৫ ঘণ্টা ১৯ মিনিট আগে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন ◷ ১৮ ঘণ্টা ১০ মিনিট আগে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ◷ ১৮ ঘণ্টা ১০ মিনিট আগে