গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০১:২৯ এএম,
২২ নভেম্বর, ২০২৬
66
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাই চুক্তি শেষ হওয়ার আগে এবারের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী ৫৪টি। তবে গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি নেই।





