Columbus, ০১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মুছাপুর ক্লোজার: উপকূলীয় জনপদ রক্ষা ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি নওগাঁয় খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ মশারি ও রিং জাল ধ্বংস করা হয়েছে নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা ২০২৮ সালে আসছে নতুন মার্কিন পাসপোর্ট: ‘Flight of the Eagle’ নকশায় বড় পরিবর্তন আড়াই লাখের বেশি মার্কিন ভিসা বাতিল: অপরাধ, ভিসার শর্ত ভঙ্গ ও অভিবাসনব্যবস্থা অপব্যবহারের অভিযোগে ব্যাপক অভিযান সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার জের: স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ অক্টোবর, ২০২৬ 38
কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

মোহাম্মদ উল্যা,

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিক পাঠদান পদ্ধতির সঙ্গে পরিচিত করতে ‘টিচার্স ট্রেনিং প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষকদের পাঠদান কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, শিশু মনস্তত্ত্ব এবং আধুনিক শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।


অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার।


প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ড. আহসান হাবীব ইমরোজ। তিনি কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং শ্রেণিকক্ষে ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন।


অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন ডিরেক্টর আব্দুল কাদের রাহিদ।


প্রশিক্ষণে শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং সময়োপযোগী পাঠদান পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব পাঠদান নিশ্চিত করতে সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।