Columbus, ০১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার জের: স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাময়িক বরখাস্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত হলেন কুষ্টিয়ার সেই শিক্ষক গোলাম কিবরিয়া লালন। হবিগঞ্জ-মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের মৌলভীবাজারে আলোচিত শিক্ষার্থী নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, ‘দুই দেশের সব সমস্যা সমাধান সম্ভব’: ভারতীয় হাইকমিশনার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির ভূমিকা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, পুলিশ ও সিটি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীকে অপহরণ করে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-৩
হোম › বাংলাদেশ › মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 5
মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


জানা যায়, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। এর এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন।


সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।