Columbus, ০১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার জের: স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাময়িক বরখাস্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত হলেন কুষ্টিয়ার সেই শিক্ষক গোলাম কিবরিয়া লালন। হবিগঞ্জ-মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের মৌলভীবাজারে আলোচিত শিক্ষার্থী নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, ‘দুই দেশের সব সমস্যা সমাধান সম্ভব’: ভারতীয় হাইকমিশনার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির ভূমিকা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, পুলিশ ও সিটি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীকে অপহরণ করে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-৩ ৭৫১ কোটি টাকার মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ, প্রাগপুরে স্কুলশিক্ষক আটক। দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে আলোচিত শিক্ষার্থী নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত শিক্ষার্থী নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 1
মৌলভীবাজারে আলোচিত শিক্ষার্থী নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি নিয়ে কথাকাটাকাটির জেরে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। সেই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল আলোচিত এই মামলায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি এবং আনোয়ার হোসেন। এছাড়া মামলায় অভিযুক্ত অন্য ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।


আদালত ও এজাহার সূত্রের বরাতে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ফেইসবুকের একটি ফেইক আইডি ব্যবহারকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। এর জেরে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কলেজছাত্র রেজাউল করিম নাঈমকে কুপিয়ে হত্যা করা হয়।


এ ঘটনার পর নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও তদন্ত সংশ্লিষ্টদের দীর্ঘ প্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ চূড়ান্ত রায় ঘোষণা করলেন।


রায়ের পর সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা চেরাগ মিয়া বলেন, “পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজ আদালতের রায়ে আমরা কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছি। আমি চাই দ্রুত এই রায় কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।”


মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং একটি দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকলো আইনের উর্ধ্বে কেউ নয়।